amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

“বশেমুরমেবিতে নবীন শিক্ষার্থীদের আগমন”

পান্থ মজুমদার, বশেমুরমেবিঃ
আগস্ট ৩, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

জগতের তথাকথিত রীতি যেমন পুরোনোকে বিদায় বলা, নতুন কে স্বাগত জানানো ঠিক তেমনি আজ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্বাগত জানালো নতুন ব্যাচের শিক্ষার্থীদের।

আজ রোজ বৃহঃস্পতিবার মিলিটারি ইনিস্টিউটের মাল্টিপারপাস হলে নবীন বিএসসি ইন ওশানোগ্রাফী ৭ম ব্যাচ,বিএসসি ইন মেরিন ফিশারিজ ৪র্থ ব্যাচ, বিএসসি ইন নেভাল আর্কিটাকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ৬ষ্ঠ ব্যাচ, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক এবং এলএলবি ইন মেরিটাইম ল ৫ম ব্যাচ এর শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় এক অনাড়ম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব বশেমুরমেবি এর মাননীয় উপাচার্য রিয়ার এডমিরাল এম মুসা, ওএসপি,এনপিপি,আরসিডিএস,এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অনুষদ ডীন, ফ্যাকাল্টিগণ এবং নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তারপর জাতীয় সংগীত গাওয়া হয়,এসময় সংগীতে নেতৃত্ব প্রদান করে কালচারাল ক্লাবের সঙ্গীত সদস্যগণ।

এরপর প্রচার করা হয় বিশ্ববিদ্যালয় ডকুমেন্টরি প্রমো ভিডিও এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের উপর স্লাইড শো।

এরপর মূল অনুষ্ঠান শুরু হয় অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে । এরপর বিশ্ববিদ্যালয়ের দুইজন পুরাতন শিক্ষার্থী বক্তব্য প্রদান করে তাদের এতদিনের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে। এরপরের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং একে একে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান,প্রক্টর,হল প্রভোস্ট,পরীক্ষা নিয়ন্ত্রক,অতিরিক্ত রেজিস্ট্রার সবাই বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর হোক এমন শুভকামনা কামনা জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।