amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ১৯টি গাড়ি চুরি ও বিক্রির অপরাধে ১৩ পাকিস্তানিসহ ১৫ জন প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরব প্রতিনিধি :
আগস্ট ৩, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদিআরবের জেদ্দা শহরের পুলিশ ১৯টি গাড়ি চুরি, এবং যন্ত্রাংশ ভেঙে বিক্রি করার অপরাধ ১৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ।

যার মধ্যে ১৩ জন পাকিস্তানি নাগরিক এবং দুইজন সিরীয় নাগরিক রয়েছে।

জেদ্দা পুলিশ বলেছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে যানবাহন চুরি করা এবং শহুরে বাইরে একটি পরিত্যক্ত ইয়ার্ডের ছাদে নিয়ে যন্ত্রাংশ পৃথক করতেন এবং খুচরা বাজারে তা বিক্রয় করতেন, চুরি করা গাড়িগুলোর কাঠামো কেটে ফেলে ছোট ছোট আকারে স্ক্র্যাপ হিসেবে তা বিক্রি করতেন,সমগ্র বিষয়টি তারা তথ্য গোপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ।

জেদ্দা পুলিশের তথ্যে মতে চুরি করা ৯টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে কয়েকটিকে স্ক্র্যাপিং আকারে বিক্রি করা জন্য প্রস্তুত করা হয়েছিল।

অভিযুক্ত সকল সদস্যদের গ্রেপ্তার করা হয়, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সকলকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।