amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে বঙ্গবন্ধুর ভূমিকা” সেমিনার অনুষ্ঠিত

adnan
আগস্ট ৬, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে বঙ্গবন্ধুর ভূমিকা” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের আইন বিভাগের কনফারেন্স কক্ষে পি.এইচ.ডি. সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহা. সেলিম তোহা। এবং বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এবং সেমিনারে অলোচকবৃন্দ হিসেবে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খাঁন, অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. এম. আনিচুর রহমানের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের তত্ত্বাবধায়নে গবেষক বি. এম. আব্দুর রাফেল “শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান” বিষয়ক প্রবন্ধ পাঠ করেন।

পরবর্তীতে অতিথি মহোদয়গণ এ প্রবন্ধের গুরুত্বসহ নানা ত্রুটি ও দিকনির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।