প্রকাশিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ১৯ তম কর্মশালা ২০২৩ এর ফলাফল। এরই মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ১৯ তম কর্মশালা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন যারা তিন মাস ব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা এর কর্মশালা পরিচালনা করে থাকে। আবৃত্তি কর্মশালায় হামিং ,ব্রিদিং, স্বরসাধন, উচ্চারণ, বাকজড়তা মুক্তি, উপস্থাপনা, রিপোর্টিং, রেডিও জকি, সংবাদ পাঠ, আবৃত্তি নির্মাণ ,শুদ্ধ পাঠ ও বাচন শৈলী, ইত্যাদি বিষয়ের উপর তিন মাস ব্যাপী ক্লাস পরিচালনা করা হয়। এসময় কর্মশালার ক্লাস পরিচালনা করেন জনাব কামরুল ইসলাম, ব্যবস্থাপনা উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জনাব কে, এম সুজাউদ্দিন শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অধ্যাপক নিরঞ্জন অধিকারী , সংস্কৃত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। মীর বরকত, আবৃত্তি শিল্পী ও সংগঠক। রেজিনা ওয়ালী লীনা,সভাপতি মন্ডলির সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সহ আরো অনেকে। কর্মশালায় প্রথম স্থান অধিকার করেছেন ওমর ফারুক, দ্বিতীয় স্থান জুনায়েত শেখ, তৃতীয় স্থান মোহাম্মদ ইব্রাহিম হোসাইন, চতুর্থ স্থান ফাতেমা তুজ জোহরা, পঞ্চম স্থান সামিয়া রহমান। ১৯ তম কর্মশালার পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
আবৃত্তি কর্মশালার ব্যাপারে আবৃত্তি সংসদের সভাপতি জনাব এহসানুল হক রকি বলেন, আমারা দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চাকে বেগবান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা চাই নতুনদের সাথে নিয়ে সংগঠনের সক্রিয়তা আরো বেগবান হোক।
আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আবৃত্তি এবং বাচন শিল্পকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে এই ধরনের কর্মশালা কোন বিকল্প নেই। আমরা শিল্পকে টিকিয়ে রাখা এবং সমাজের সর্বস্তরে সংস্কৃতি চর্চাকে প্রাণবন্ত করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই এই কাজের ধারা অব্যাহত থাকুক। আবৃত্তি সংসদ তার সূচনা লগ্ন থেকে কর্মশালা চালু করেছে এবং আমরা আশাবাদী এই ধারা অনন্তকাল চলতে থাকবে।

