amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পিসিবি কর্তৃপক্ষের নীরিক্ষায় উতরে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি:
আগস্ট ১৯, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) নির্ধারিত শর্ত না মানায় মোট ১৩টি বিশ্ববিদ্যালয়কে ফার্মেসি বিভাগের স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪টি সরকারি এবং বাকি ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ নোটিশে দেওয়া সকল শর্ত পূরণের মাধ্যমে এ তালিকায় নেই।

পিসিবি এবং ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ এডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) দ্বারা মান মূল্যায়নের অংশ হিসেবে নির্দিষ্ট সময় পর পর নীরিক্ষা হয়ে থাকে। তার ভিত্তিতে ভ্যালিডিটি নির্ভর করে। গত মাসের ২০ জুলাই পিসিবি কর্তৃপক্ষ একটি নীরিক্ষা পরিচালনা করে। কুবির ফার্মেসী বিভাগ এই নীরিক্ষায় সাফল্যের সাথে পাশ করে।

নীরিক্ষায় ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোকে সময় বেঁধে দিয়ে চূড়ান্ত নোটিশও দিয়েছে কাউন্সিল। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফার্মেসি কাউন্সিলের দেওয়া শর্ত পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।

নোটিশে দেওয়া শর্তগুলো হলো—শিক্ষক সংকট কাটানো, পাঁচটি ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় রাসায়নকি সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রাখা, সমৃদ্ধ লাইব্রেরি তৈরিসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। এ সময়সীমার পর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো—আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড, আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, বরেন্দ্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং টেস্ট ইউনিভার্সিটি।

এসব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু সুপারিশ ও নির্দেশনা দিয়েছে। দুই থেকে তিনমাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বি.ফার্ম কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে হবে।

এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আগামী ৩১ অক্টোবর ও সরকারি বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ ব্যস্তবায়নের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন দেওয়া হবে।

কুবি ফার্মেসী বিভাগের ১ম ব্যাচের ছাত্র জয়ন্ত মজুমদার ফেসবুকে লিখেন, আমাদের এখানে ৫ টি ওয়েল-ডিফাইনড ল্যাব ফ্যাসিলিটি আছে (অর্গানিক, ইনওর্গানিক, মাইক্রো, স্পেশালাইজড ফর রিসার্চ, ইউভি এন্ড এইচপিএলসি ল্যাব)।অবকাঠামোগত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে৷ এর পাশাপাশি আমাদের দুজন ডক্টরেট শিক্ষক এর পাশাপাশি বাকি সব শিক্ষকেরাই বাংলাদেশের সর্বোচ্চ ৪ টি বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিলেন (বর্তমান চেয়ারম্যান স্যারের অনার্স, মাস্টার্স ও পিএইচডি সবই দেশের বাইরে), ৪-৫ জন শিক্ষক পিএইচডির উদ্দেশ্যে দেশের বাইরে আছেন। এনারা যখন সবাই আমাদের সাথে যুক্ত হবেন তখন কি হবে সেটা বলাই বাহুল্য৷

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘সেই ২০১৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ যাত্রা শুরু করে। আমি বিভাগের সাথে প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত আছি এবং বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজ আমরা একজায়গায় দাড়িয়ে। ইউজিসির মানদণ্ড ও পিসিবির গাইডলাইন অনুযায়ী বিভাগ পরিচালিত হচ্ছে এবং যুগোপযোগী যেসকল ইকুইপমেন্ট, সুযোগ সুবিধা প্রয়োজন তার সবকিছুই বিভাগে বিদ্যমান আছে। পিসিবির গত জুলাইয়ের অডিটে তারা আমাদের বিভাগের কার্যক্রম ও অবকাঠামোগত বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ও আমার সহকর্মী শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।