রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শারমিন আক্তার।
সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সোমবার (১৯শে ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের প্রথম সংবিধির ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শারমিন আক্তারকে দুই বছরের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সহকারী প্রক্টর হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে নিযুক্ত করা হলো।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় মোছাঃ শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এছাড়াও এর আগে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন মোছাঃ শারমিন আক্তার। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে বিবিএ এবং ২০১৬ সালে এমবিএ ডিগ্রী অর্জন করেন

