সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারী প্রবাসীদের উদ্যোগে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে হাটহাজারী প্রবাসীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ব্যারিস্টার মীর হেলালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, প্রবাসী হাটহাজারীবাসীর যেকোনো সুখে-দুঃখে ব্যারিস্টার মীর হেলাল সব সময় অভিভাবকের মতো পাশে থাকেন। হাটহাজারীকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তার নিরলস প্রচেষ্টা প্রবাসীদের মাঝেও নতুন আশার সঞ্চার করেছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে প্রবাসীরা আনন্দঘন পরিবেশে প্রবাসের মাটিতে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটেন এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন। অনুষ্ঠানে আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত বিপুল সংখ্যক হাটহাজারী প্রবাসী, স্থানীয় কমিউনিটি নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

