amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে বিভিন্ন পূজা মন্ডপে যুবদল নেতা নুরুর বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১৭, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছেন যুবদল নেতা মোহাম্মদ নুর উদ্দিন নুরু। গত ১৭ অক্টোবর ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা মন্দির এবং পৌরসভার রাঙ্গামাটিয়া নাথ পাড়া মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই অনুদান ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন।

মোহাম্মদ নুর উদ্দিন নুরু চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী।

পূজা মন্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা নুর উদ্দিন নুরু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

এসময় উপস্থিত- মোহাম্মদ নজরুল ইসলাম,
মিন্টু নাথ, মোহাম্মদ মহিন উদ্দিন, বাসু নাথ,
মোহাম্মদ সাইফু উদ্দিন মানিক, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ  নুরুল আফছার।

এ সময় মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ যুবদল নেতার এই উদ্যোগ ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণকালে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।