ময়মনসিংহের ভালুকায় চেয়ারম্যান প্রার্থীদের যৌথ উদ্যোগে মটরসাইকেল শোডাউন, পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বুধবার সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে শারদীয়া দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী সারোয়ার আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হালিম উদ্দিন সরকার রিপন, চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আরমান মীর,যুবদল নেতা শেখ কামরুজ্জামান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পূজামণ্ডপে
সার্বিক ব্যবস্থাপনায় সহায়তার লক্ষ্যে ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে আর্থিক অনুদান প্রদান করেন প্রার্থীগন। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।

