ময়মনসিংহের ভালুকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদারের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা কলেজ মাঠে গিয়ে আলোচনায় মিলিত হয়। এতে যুবদলের নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ভালুকার রাজপথ।এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্যে আমিনুল ইসলাম দিলদার জানান, বিএনপিকে অগ্রযাত্রা শক্তিশালী করতে যুবদল সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তার স্বপ্ন বাস্তবায়নে যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। শোভাযাত্রা ই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

