amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্কুল জীবনে হারানো মানিব্যাগ ফেরত পেলেন দীর্ঘ ৫৪ বছর পরে এক নারী

আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
জানুয়ারি ১, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক নারীর তার স্কুলজীবনে হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ দীর্ঘ ৫৪ বছর পরে ফিরে পেয়েছেন।

শ্যারন ডে নামের এক নারী ১৯৬৮ সালে আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিল হাইস্কুলে একটি নাচের অনুষ্ঠানে তার মানিব্যাগটি হারিয়ে ফেলেছিলেন।

তখন তার বয়স ছিল ১৬ বছর।হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজেছেন সর্বত্র ।একপর্যায়ে ওয়ালেটটি পাওয়ার আশা ছেড়ে দেন শ্যারন ডে ।

ফায়েটভিল হাইস্কুলটি ২০১৯ সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্কুলটিকে সংস্কার করে আবাসিক ভবন তৈরির কাজ চলছিল।এ সময় ভবনের পুরনো পাইপের ভেতর একটি ওয়ালেট খুঁজে পান নির্মাণ শ্রমিকরা।

স্কুলভবনটি সংস্কারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের মালিক ব্রাডলি স্কট জানান, ওই পাইপগুলো বহু বছর ধরে বন্ধ ছিল। সেটি খোলার পর পুরনো অনেক জিনিসই পাওয়া গিয়েছে।তার মধ্যে ছিল বহু পুরাতন একটি (ওয়ালেট)মানিব্যাগ। এমনকি একটি বক্সিং ম্যাচের কয়েকটি টিকিটও সেখানে পাওয়া যায়।

পরবর্তীতে কীভাবে মানিব্যাগটি সঠিক মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়,তা নিয়ে বেশ চিন্তাভাবনা শুরু করেন স্কট। তিনি বলেন,‘মানিব্যাগটির ভেতরে কয়েকটি ছবি ছিল।ছবিগুলোর কয়েকটিতে নাম লেখা ছিল।পরিচয় শনাক্ত করার মত,একটি কার্ডও পাওয়া যায়।এসব দেখে মনে হলো,আমি তো মানিব্যাগটির সঠিক মানুষটাকে খুঁজে পেতে পারি।

অতপর ছবি ও কার্ডে লেখা নামগুলো দিয়ে ফেসবুকে পোষ্ট করেন স্কট। পোষ্ট করার প্রায় এক সপ্তাহ পর সন্ধান পান মানিব্যাগটির সঠিক মালিক শ্যারন ডের। অপরদিকে দীর্ঘ ৫৪ বছর পরে নিজের মানিব্যাগটি ফিরে পেয়ে শ্যারন খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।