amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ২, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিশিষ্ট স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মোবাশ্বের হোসেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গন নানা অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এই ক্রীড়া সংগঠক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।