amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে বিপিএলের উচ্ছ্বাস

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
জানুয়ারি ৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আজ থেকে শুরু হয়েছ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এর নবম আসর। দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শুরু হওয়ার মধ্যে দিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিপিএলের উচ্ছ্বাস।

সাত দলের এই টুর্নামেন্টের আজকের উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।

এবারের বিপিএল-এ অংশ নিচ্ছে মোট ৭ টি দল। আর অধিনায়ক হিসেবে দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ডমিনেটরসের হয়ে নাসির হোসেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে শুভাগত হোম চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়ানসে ইমরুল কায়েস, রংপুর রাইডার্সে নুরুল হাসান, সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মুর্তজা, ফরচুন বরিশালে সাকিব আল হাসান এবং ইয়াসির আলী খুলনা টাইগার্সকে।

২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩ বার করে ৬ আসরের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ও ঢাকা। বাকি দুইটা আসরে কাপ ছিনিয়েছে রংপুর ও রাজশাহী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।