amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খুনের মিছিলে আরেক সাংবাদিক

মো. রাসেল সরকার
জানুয়ারি ৯, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুল ইসলাম জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে যাচ্ছিলেন আশিকুল ইসলামসহ আরও কয়েকজন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছুদূর যাওয়ার পর রায়হান নামে এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকুল ইসলামের ওপর হামলা করে। এসময় আশিকুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।