amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

মোঃহোসেন সুমন
জানুয়ারি ১৯, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দশ পেরিয়ে এগারতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন,এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজার ঈদগাঁও উপজেলায় এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

অদ্য ১৮ই জানুয়ারী রোজ বুধবার বিকাল তিনটার সময় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হল রুমে এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মোঃ ওসমান গনি ইলি এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর স্থাপনা পরিচালক ডাক্তার ইউছুফ আলী,ঈদগাঁও প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি সম্রাট জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শেফাইল উদ্দিন,ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ওয়েগনার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু,সদস্য আজিজুর রহমান রাজু,রাশেদ কামাল,পল্লী চিকিৎসক মোহাম্মদ ওসমান গনি, ব্যবসায়ী মোহাম্মদ নূরুল হুদা ও আবছারসহ রাজনৈতিক সহ সাংবাদিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দিন অনুষ্ঠান সঞ্চলনা করেন আজিজুর রহমান ও মিছবাহ। অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।