amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নলছিটি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পদ শূন্য 

মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ ৭ মাস ধরে খালি রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পরে আর কেউ এই পদে যোগদান করেননি। এর আগে মো. সাখাওয়াত হোসেন দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস একটি দূর্নীতিমুক্ত অফিস হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেবা নিতে আসা আমিন হোসেন জানান, আমি একটি নামজারির জন্য আবেদন করেছিলাম কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। নিজের ব্যক্তিগত কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা যাওয়া করতে হয়েছে। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি করতে ৫৫দিন লেগেছে। ভূমি অফিস ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভুমিকা পালন করে থাকেন এই দপ্তরের কর্মকর্তা। উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন জানান,সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।