amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধিঃ
জানুয়ারি ২১, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স বগুড়া’র ব্যাডমিন্টন মাঠে সন্ধ্যা ৭:০০ টায় “পুলিশ সুপার কাপ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়।

উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এসএএফ-১ পুলিশ লাইন্স জু্টি ও রানার আপ হন এসএএফ-২ পুলিশ লাইন্স জুটি। পুলিশ সুপার মহোদয় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়-দের মাঝে পুরস্কার তুলে দেন এবং সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য “পুলিশ সুপার কাপ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর প্রতিযোগিতায় বগুড়া’র বিভিন্ন ইউনিটের ১৬ টিম অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।