amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পৈ‌ত্রিক ভিটা থেকে বলপ্রয়ো‌গে উ‌চ্ছেদের চেষ্টা, থানায় অ‌ভি‌যোগ

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজা‌রের ঈদগাঁও মাইজপাড়ায় জান্নাতুল ফেরদৌসের ভোগ দখলীয় পৈ‌ত্রিক সম্প‌ত্তি জবর দখ‌ল ক‌রে বসত ভিটার গাছপালা কে‌টে পেলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

বৃহস্প‌তিবার জান্নাতুল ফের‌দৌস বা‌দি হ‌য়ে ঈদগাঁও থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। অ‌ভিযুক্ত করা হ‌য়ে‌ছে একই এলাকার মৃত মৌলু‌ভি সৈয়দ নু‌রের চার পুত্র এমরান, বোরহান, রা‌শেদ এবং শা‌হেদ‌কে।

গত ২৫ জানুয়া‌রি সন্ধ‌্যা ৭ টার দি‌কে রা‌তের অন্ধকা‌রে জান্নাতুল ফেরদৌ‌সের পৈ‌ত্রিক বসত ভিটার সীমানার ৮‌টি আকাশম‌ণি গাছ কে‌টে পে‌লে বিবাদীগণ। উক্ত জায়গায় জান্নাতুল ফের‌দৌ‌সের বোন কুলসুমা ফের‌দৌস স্বপ‌রিবা‌রে বসবাস ক‌রে‌। বিবাদীগণ কুলসুমা‌কে তার পৈ‌ত্রিক ভিটায় নতুন ক‌রে ঘর কর‌তে বাধা প্রদান ক‌রে আস‌ছে দ্বীর্ঘ‌দিন ধ‌রে। গত বুধবা‌র সন্ধ‌্যায় বিবাদীগণ সীমানার গাছ কে‌টে নি‌য়ে যাওয়ার সময় বাধা দি‌লে তারা বাদীগ‌ণের উপর চড়াও হয়ে ঠেলা ঠে‌লি, ধাক্বা ধা‌ক্কি, জা‌নে মে‌রে পেলার হুম‌কি ধম‌কিও দেই বিবাদীগণ।

অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে জান‌তে চাই‌লে ঈদগাঁও থানার ও‌সি গোলাম ক‌বির থানায় সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন এবং অ‌তি গুরুত্বসহকা‌রে বিষয়‌টি তদন্ত ক‌রে খুব শীঘ্রই আইনী পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে ব‌লে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।