কুমিল্লা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কুমিল্লা পাঠশালা কলেজ’এর ২০২৩ সালের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস, নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পাঠশালা কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুব মিয়াজীর সভাপতিত্বে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রতন,সেক্রেটারি আবুল কালাম রাসেল,কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক,কলেজের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,পরিচালকবৃন্দ অতিথিবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান বলেন,যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে সাফল্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে হবে।গুনগত ও মানসম্পন্ন শিক্ষা গ্রহন করতে হবে এবং যাহাতে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা ই করতে হবে।
অনুষ্ঠানের প্রথমে কলেজের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুব মিয়াজী স্বাগত বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বলেন, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা জীবনে অনেক বড় হয় । তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা।

