পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে “ ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের পুনর্জাগরণে হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কারক কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু ” শীর্ষক এশায়াত সেমিনার করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৩ নং আবুধাবি শাখা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল আল নাফিমের হল রুমে মৌলানা মুহাম্মদ হাসানের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে পবিত্র নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ ছালামত উল্লাহ এবং পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ নাজিম উদ্দিন ও মুহাম্মদ জামাল উদ্দিন।
আবুধাবি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, ৫৩ নং আবুধাবি শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শওকত নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ১৫৬ নং আল আবির শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান সাজ্জাদ।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন আবুধাবি শাখার এশায়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রবন্ধের আলোকে প্রধান বক্তা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে আলোকপাত করে বলেন, তিনি ছিলেন ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের পুনর্জাগরণে হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কারক। তিনি যুব সমাজের জন্য ডাক দিয়েছিলেন হে যুবক নামাজ পড়, রোযা রাখ, নবী করিম (দ.) এর উপর দরুদ পড় এবং মাতৃভূমি শান্ত কর। এ বাণী দেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও তাহার দর্শন ছিল পাপীকে নই, পাপকে ঘৃণা কর। যেভাবে তিনি লাখো পাপীকে পাপ মুক্ত করে ইসলামের সঠিক পথ দান করেছেন। বর্তমানে যেটি মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব করে যাচ্ছেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ আবদুল্লাহ আল হোসাইন। শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ইন্জিনিয়ার মুহাম্মদ ফরিদ, সহ সভাপতি ব্যবসায়ী মুহাম্মদ আমির খান, সহ সভাপতি ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন, ৬৯নং শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ৬৩ নং শাখার সভাপতি মুহাম্মদ আমজাদ আলী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, ১৫৪ নং বেনিয়াছ শাখার সভাপতি হাজী মুহাম্মদ সোলেয়মান সহ বিভিন্ন শাখার সভাপতি সচিব সহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক তদারক পরিষদের সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম।
সেমিনার শুরু হওয়ার পর থেকে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সেমিনার প্রাঙ্গণ।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত তরিক্বতপন্থি, মেহমান, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।
সেমিনার শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

