amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আজ শ্রাবন্তীর জন্মদিন

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য মনির খান এডওয়ার্ডের কনিষ্ঠ কন্যা শ্রাবন্তী খানের জন্মদিন আজ। ভালুকার অভিজাত সিটি গার্ডেন টু রেস্টুরেন্টে গেলোরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় শ্রাবন্তীর ৫ম এই জন্মদিন। অনুষ্ঠানে শ্রাবন্তীকে নিয়ে কেক কাটেন ভালুকার গণমানুষের নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, সদস্য আব্দুর রহিম আকন্দ, উপজেলা মহিলা দলের সভানেত্রী শামিমা রশীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুন নাহার, উপজেলা পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের এই দিনে এডওয়ার্ড খান ও আছিয়া খানমের ঘর আলোকিত করে জন্ম নেয় শ্রাবন্তী খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।