amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক:
নভেম্বর ২৪, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নানা নাটকীয়তার পর অবশেষে প্রধানমন্ত্রী পেল মালয়েশিয়া। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছে দেশটির দীর্ঘদিনের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেবেন তিনি।

এর আগে নির্বাচনের পাঁচ দিন অতিবাহিত হলেও সরকার গঠন নিয়ে জটিলতা দেখা দেয়। পরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনার পর আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা।

প্রধানমন্ত্রী হওয়ার জন দীর্ঘ তিন দশক অপেক্ষা করতে হয়েছে আনোয়ার ইব্রাহিমকে। একসময় মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী আনোয়ার ইব্রাহিমকে জেলেও যেতে হয়েছে। পরে দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা ছিলেন। অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন তিনি।

গত শনিবার মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে কোনো একটি দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। এতে ঝুলন্ত পার্লামেন্ট হয়। ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম ১৯৯০-র দশকে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সাল থেকেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।