amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত পুলিশ সুপার হলেন চবি শিক্ষার্থী রায়হান

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৭, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মোহাম্মদ নাজমুর রায়হানসহ ডিএমপির ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার পরেছেন র‌্যাঙ্ক ব্যাজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ঢাকা রেঞ্জে কর্মরত জনাব মোহাম্মদ নাজমুর রায়হান (স্টাফ অফিসার টু ডিআইজি)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় ২৭ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয়।

এ সময়ে ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা সহ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সহধর্মীনি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ নাজমুর রায়হান-এর বাড়ি নগরীর হালিশহরে।সম্প্রতি ৩৪তম ব্যাচের ৬১ জন সহকারী পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে ডিএমপিতে কর্মরত আছেন ১১ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।