amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে বাসায় ফিরবেন কৌতুক অভিনেতা রনি

নিজস্ব প্রতিবেদেক:
অক্টোবর ২, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কৌতুক অভিনেতা আবু হেনা রনি আগামী সপ্তাহের শুরুতেই বাসায় ফিরতে পারবেন। তার অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক

রোববার (২ অক্টোবর)  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রনির অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, কথা বলা ও চলাফেরা করতে পারছেন। আমরা আগামী সপ্তাহের শনি বা রোববার ছুটি দিয়ে দেবো।

গত ২৪ সেপ্টেম্বর আবু হেনা রনিকে এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছিল। পরিবার ছাড়া অন্য কোনো পরিদর্শক বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হয়নি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।