amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আজ সাংবাদিক আবু সালেহ আকন’র বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
অক্টোবর ১১, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর, বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি আবু সালেহ আকন ও দৈনিক যায়যায়দিন’র রাজাপুর উপজেলা প্রতিনিধি ও রাজাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম আকন’র বাবা, দক্ষিন রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকন’র আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। তিনি স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী আদর্শবান ব্যক্তি হিসেবে নিজ এলাকা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়ার আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে।

এ উপলক্ষে মরহুমের উপজেলার গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, পরিচিত সবার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।