amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে পর্দা নামলো বই মেলা ও বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৮, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে অনেক আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো উদযাপিত হওয়া বই মেলা-২০২২ ও বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান।

অনুষ্ঠিত হওয়া এই বই মেলায় তিনদিনব্যাপী বই স্টলে বই প্রেমীরা আনাগোনা ছিলো । শিশু থেকে কিশোর-কিশোরীর কিংবা মধ্যবয়সী সবাই স্টলে স্টলে ঘুরে তাদের প্রিয় বইটি কিনেছেন।

আমিরাতে অন্যান্য প্রদেশ থেকে অনেকে তাদের পরিবারের সদস্য নিয়ে এসেছেন এই বই মেলায়।মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা বলেন, প্রবাসের মাটিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মেলা প্রতিবছরে করা দরকার। এবং এই মেলা প্রবাসের মাটিতে আয়োজন করার জন্য দর্শনার্থীরা দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মেলার শেষ দিন ছিলো রবিবার অর্থাৎ আমিরাতে ঐই দিন সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র নেতৃবৃন্দরা শেষ দিনে মেলা পরিদর্শন করে জানিয়েছেন যে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ এই বইমেলায় অংশ নিয়েছে। সকাল থেকে ভিড় কম থাকলেও বিকাল হতে মেলার শেষ পর্যন্ত মানুষের পদচারণায় মেলা মুখর হয়ে ওঠে।

তিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই মেলা প্রতিদিন বেলা সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ থেকে আসা ত্রিশটি প্রশিদ্ধ প্রকাশনীর মধ্যে প্রথম হয়েছেন বর্নমালা লিমিটেড।

মেলায় তিনদিনব্যাপী নিউজ কাভারেজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ প্রবাসী সাংবাদিকদের সম্মাননা উত্তরসরী ও ক্রেস্ট হাতে তুলে দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।