amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আমরা একটা গণতান্ত্রিক দল নির্বাচন তো করতেই চাই : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৭, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

আমরা একটা গণতান্ত্রিক দল, নির্বাচন তো করতেই চাই। কিন্তু সেটা তো হতে হবে নির্বাচনের মতো। আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ-সব কথা বলেন।

তিনি বলেন, ভোটের আগের রাতে নির্বাচন হয়ে যাবে, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিবে, বিরোধী দলের প্রার্থীরা কেউ প্রচারণা চালাতে পারবে না, তাদেরকে গ্রেফতার করা হবে, এটা তো হতে পারে না।

তিনি আরো বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার বিএনপির কিছু নেই, তাই তারা নির্বাচনকে ভয় পায়।

মির্জা ফখরুল বলেন, এটা তাদের পুরোনো কথা, আজ এটা নতুন কিছু নয়। রাজনৈতিক দল তার কথা বলবে, প্রধানমন্ত্রীও তার কথা বলবেন। এটা করেই তো তিনি ক্ষমতায় টিকে আছেন। জনগণের সঙ্গে প্রতারণা, মিথ্যা ও ভয় দেখিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।