amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে আজ পবিত্র লাইলাতুলকদর

ইসলাম ডেক্স:::
এপ্রিল ১৮, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাজার বছরের চেয়ে উত্তর রাত হলো পবিত্র লাইলাতুলকদরের রাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের জন্য প্রথম আসমানে এসে বান্দাদের ডাকতে থাকেন। এমন একটি রাত মধ্যপ্রাচ্য সংযুক্ত আরব আমিরাতে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে লাইলাতুল কদর পালন করা হবে।

‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।

রমজানুল মোবারকের প্রথম ১০দিন রহমত, দ্বিতীয় ১০দিন মাগফেরাত এবং শেষ ১০দিন নাজাত হিসেবে উল্লেখিত। আর এই শেষ দশকের বিজোড় রাত্রীগুলোতে কদর তালাশ করতে বলেছেন আল্লাহ্ রাসূল (সঃ)। তবে বিশেষ করে ২৬ রমজান দিবাগত তথা ২৭ রমজানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আজ ২৬ রোজা শেষ হয়েছে। সে হিসেবে গুরুত্ব সহকারে আজ রাতেই এখানে শবে কদর পালন করা হবে।

উল্লেখ্য, এই রাতে ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সুরাও নাজিল হয়। এই রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।