amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপনে মুনিরীয়া তরিকতের ভূমিকা” শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
অক্টোবর ২২, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে “ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপনে মুনিরীয়া তরিকতের ভূমিকা” শীর্ষক এশায়াত সেমিনার করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৫৬ নং দুবাই আল আবির শাখা।

শুক্রবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল আবির ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটের পালসেস হোটেলের হল রুমে হাফেজ মুহাম্মদ আবদুল হালিমের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে পবিত্র নাতে মোস্তফা (দঃ) পেশ করেন মুহাম্মদ মাসুদ পারভেজ এবং পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ আজমগীর মাসুদ। বিশেষ ক্বছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ ওসমান গণি নযন।

দুবাই কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব, ১৫৬ নং শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া এর সভাপতিত্বে ও মুহাম্মদ বেলাল উদ্দিন সাইয়্যিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম বোগদাদী। প্রবন্ধের আলোকে প্রধান বক্তা প্রিয় নবীজি (দ.) এর জীবনী নিয়ে আলোকপাত করেন।

স্বাগত বক্তব্য রাখেন মৌলানা মুহাম্মদ মুজিবুল করিম সাইমুন।

সেমিনার শুরু হওয়ার পর থেকে দুবাই এর বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সেমিনার প্রাঙ্গণ।

এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত তরিক্বতপন্থি, মেহমান, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

সেমিনার শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।