amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ফাতেহা ইয়াজদাহুম উদযাপন

আমিরাত প্রতিনিধি:
নভেম্বর ১২, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) উদ্যোগে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে আমিরাতের আল আইন সিটির সানাইয়ার মীম এ্যালুমিনিয়াম এন্ড গ্লাসের হলরুমে সম্পন্ন হয়।

পরিষদের প্রতিষ্ঠাতা দুবাই বিজিনেস ফোরামের সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এনপিকেপির সিনিয়র সদস্য ব্যবসায়ী মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম, বিশেষ বক্তা ছিলেন এনপিকেপির সিনিয়র সদস্য ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফরিদ। এনপিকেপির সিনিয়র সদস্য এম শাহেদ সারোয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনপিকেপির পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ রেজাউল আজম চৌধুরী।

মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন মোহাম্মদ হিসাম আল মারুফ । এতে আরো বক্তব্য দেন এনপিকেপির সিনিয়র সদস্য হাসান চৌধুরী, আলতাফ উদ্দিন জনি, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ সাহেদ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য রেজাউল ইউছুপ চৌধুরী, কাজী মোহাম্মদ সোহেল, মোজাহেরুল হক, বাবর, আশরাফ, সাহেদ, হাসান মানিক, লিটন, খোকন, কে এম জাহেদ, আজিজ, জাহেদ হোসেন জনি, শওকত, জিল্লুল করিম, আসলাম, জিসান, আবু সৈয়দ, সরোয়ার, ফারুক, পারভেজ, সাইফুল, সাগর, কাদের ও আজিজসহ প্রমূখ।

পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও বিশ্বে অবস্থানরত নদিমপুরের সকল প্রবাসীদের জান-মাল, বালামুসিবত, চাকুরী ও ব্যবসায় উন্নতিসহ সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে উপস্থিতি সকল তবারুক গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।