amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে সম্পন্ন হলো ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের নির্বাচন বিষয়ক গোলটেবিল বৈঠক

এম ওমর ফারুক আজাদ:
ডিসেম্বর ১, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূজপুর প্রবাসীদের সামাজিক জনকল্যাণমূলক সংগঠন “ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ” র আসন্ন ৯ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচন সফল করার লক্ষ্যে আরব আমিরাতে এক গোল টেবিল বৈঠক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টায় আমিরাতের সারজাহস্থ হুদায়বিয়া রেস্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভোটারগণ নির্বাচন সুষ্টু করার লক্ষ্যে ভোটার তালিকা সংশোধন, দেশ ভিত্তিক দায়িত্ব বন্টনসহ বেশ কিছু প্রস্তাবনা ও মতামত তোলে ধরেন বক্তারা।

সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ ইতোমধ্যে উত্তর চট্টগ্রামে সামাজিক সেবার মাধ্যমে সুনাম কুড়িয়েছে। আল্লাহ সহায় হলে কিছুদিনের মধ্যে ভালো একটা সংবাদ শোনতে পাবেন সংগঠনের সদস্যগণ। তাই অতিতের কোনো বিষয় নিয়ে কাদা ছোটাছুটি না করে আমরা যাতে সামনে আরো বৃহৎ পরিসরে এক হয়ে জনগণের সেবা করতে পারি সে লক্ষ্যে কাজ করে যাবো।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক প্রার্থী মাওলানা মুহিব্বুল্লাহ আমীনি, সুজন তালুকদার, জাহেদ, ইয়াসিন টিটু, মুসলিম উদ্দীন, মোঃ ফারুক, ইয়াসিন (বৈদ্যপাড়া), কামাল, আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।