amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আরেফিন নগরে মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) ও পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম মাহফিল পালন উপলক্ষে ২১ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৫, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৩০,৪৭,৪৯,১৫০ ও ১৮১ নং শাখার উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম পালন উপলক্ষে (৫ নভেম্বর) শনিবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী(রা.) প্রাঙ্গণে ২১ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী ও মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন ।

মাহফিলে মুহাম্মদ নাইমুর ইসলাম এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. জালাল আহমেদ ,অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাজেদুল আজম,আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ রিজুয়ান হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আরিফ মঈনুদ্দীন, কাজী গোলাম মোস্তফা সোহেল, মুহাম্মদ সাইদুল ইসলাম লিটন প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন,নাতে রাসুল ও কছিদা পড়েন শায়ের মুহাম্মদ আলী।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।