amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধিঃ
মে ২৭, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪শত ১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে আসনবিন্যাস সংবলিত ডিজিটাল ব্যানার স্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।