amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের ওপর হামলার নিন্দা জানালেন বাবর

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৩, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আজ (বৃহস্পতিবার) বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন ইমরান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।

আর সাবেক অধিনায়ক ইমরান খানের এমন অবস্থা জানার পরে সুদূর অস্ট্রেলিয়া থেকে দোয়া চেয়েছেন বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। একইসাথে এই হামলার তীব্র নিন্দা জানান এই পাক অধিনায়ক। নিজের ফেরিভায়েড ফেসবুক পোস্টে বাবর বলেন, ইমরান খানের ওপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ কাপ্তানকে নিরাপদে রাখুন এবং আমাদের প্রিয় পাকিস্তানকে রক্ষা করুন, আমিন।

ইমরান খান পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছেন। সেবার দলটির অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ইমরান। ব্যাট-বলে করেছিলেন সমান তালে পারফর্ম। পরে হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।