amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও উপজেলা বিএনপি সৌদি আরব শাখার কমিটি অনুমোদন

মাহমুদুল করিম মাহমুদ
জানুয়ারি ২, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী ঈদগাঁও উপজেলা বিএনপির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঈদগাঁও উপজেলা বিএনপি সৌদি আরব শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

পহেলা জানুয়ারি সংগঠনটির জেলা কমিটির সহসভাপতি হাঃ আবুল হোসাইন, তৌহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মিল্কি ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি সৈয়দুল হক (পোকখালী), সিঃ সহসভাপতি আবুল কালাম (ইসলামাবাদ), সাধারণ সম্পাদক নুরুল আজিম (ইসলামপুর), সিঃ যুগ্ম সম্পাদক জাফর আলম (জালালাবাদ) ও সাংগঠনিক সম্পাদক মোবারেক হোসাইন (ঈদগাঁও) কে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদগাঁও উপজেলা বিএনপি সৌদি আরব শাখার কমিটি অনুমোদনের পর সৌদি আরবস্থ ঈদগাঁও উপজেলার কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।