হাটহাজারীতে একজন ব্যক্তি কোন রাজনৈতিক দলের তা নিয়ে চলছে জনমনে নানা প্রশ্ন। তাকে আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগ, জাতীয় পার্টি আমলে জাতীয় পার্টি এবং বিএনপি আমলে বিএনপি’র নেতাদের সাথে যায়। যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে মনে করে সে দলের হয়ে শুধু সুবিধা ভোগ করে চলেছেন তিনি। এমনটাই বলছেন স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন’র গুল মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. মুজিব চৌধুরী। আসলে তিনি কার, প্রশ্নটা এলাকাসীর।
সর্বশেষ দেখা যায়,অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ফারুক ই আজম এলাকায় তার মা-বাবার কবর জিয়ারত এলে সেখানেও সে উপস্থিত ছিলেন এবং তার নাম ব্যবহার করে তদবির, বাণিজ্যে উঠে পড়ে লেগেছে বলে জানান এলাকাবাসী। শেষ মুহূর্তে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়’র ৫ তলা বিশিষ্ট উন্নয়নের কাজ ভাগিয়ে নেন।
জানা যায়, সে বিএনপি নেতাএস এম ফজলুল হক অনুসারীদের সাথে যোগসাজশে আবার সে এখন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের মার্কেট দখল করার পাঁয়তারা করছে। সে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় একটি মার্কেটের খাবার হোটেল ব্যবসায়ীকে জোরজবরদস্তীর মাধ্যমে বের করে দিয়েছে বলে জানা গেছে।
তবে এই বিষয়ে মুজিব চৌধুরী মুঠোফোনে যোগাযোগ করা হলেও সে জানায় আমি এলাকায়ও থাকি না। এ ধরনের কাজের সাথে আমি কখনো জড়িত ছিলাম না। এখনো নেই।

