amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এবার বায়তুল মোকাররম মার্কেটে আগুন

adnan
এপ্রিল ১৭, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

এবার বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ এপ্রিল) ২টা ৫৩ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ। তিনি বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমাদের কাছে খবর আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।রাশেদ বিন খালিদ আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।