amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ হজ নিয়ে সুখবর দিলো সৌদি

নিজস্ব প্রতিবেদক :
জুলাই ৫, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ওমরাহ হজ পালনের করতে নিয়ম আরও সহজ করলো সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমরাহ পালনের সুবিধার্থে ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করা হয়েছে। বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছ মন্ত্রণালয়টি।

সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য ওমরাহ পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ থেকে ওমরাহ পালনে সৌদিতে আসতে শুরু করবেন মুসল্লিরা। তার আগেই এই নিয়ম চালু হলো।

ই-ভিসার আওতায় আরও কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ৬৩ শতাংশ ইন্সুরেন্স ফি কমানো হয়েছে। যদিও স্বাস্থসেবায় কোনও কমতি থাকবে না। আবেদনের ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ভিসা। মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ।

গাল্ফ কো-অপারেশন কাউন্সিল অব আরব স্টেটভুক্ত দেশের ট্যুরিস্ট ভিসাধারী এবং সেনজেন ভিসাধারীরা নুসুক অ্যাপসের মাধ্যমে ওমরার অনুমতি নিতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।