amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কল্যাণের পথে আমরা একটি সেবামূলক সংগঠনের ঈদ উপহার বিতরণ

 মোঃ সৈকত জোয়ারদার বাবু:
এপ্রিল ২১, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ০৯ নং দেওটি ইউনিয়নে “কল্যাণের পথে আমরা” একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল ) বিকেলে ০৯ নং দেওটি ইউনিয়েনের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামগ্রী মধ্যে রয়েছ লাচ্ছি সেমাই, নূর সেমাই, চিনি, দুধ, কিচমিচ, বড় নুডলস একপ্যাক সহ বাদাম ও তেজপাতা।

দেওটি এলাকার একঝাঁক সুশিক্ষিত, মাদক মুক্ত তরুণ কর্তৃক প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠক টি। এ বছরের শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে ব্যাপক অবদান রেখে আসছেন অত্র ইউনিয়নে। এর মধ্যে রয়েছে যান -চলাচল ও জন সাধারণ যাতায়াতের সুবিধার্থে দেওটি -বানিপুর,হাজীবাড়ী রোড,পালের বাড়ী রোড,দেওটি বাজার – আমিরাবাদ ও দেওটি মাদ্রাসা – দেওটি বাজার সড়কে সড়ক বাতি প্রতিস্থাপন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন, এ ছাড়াও গরীব অসহায়দের সাধ্যমত চিকিৎসার জন্য আর্থিক ভাবে সহযোগিতা করে আসতেছে।

এ সংগঠনটি সার্বিকভাবে পরিচালনায় -রবি আহমেদ প্রতিষ্ঠাতা উক্ত সংগঠন, সাইফুল ইসলাম সভাপতি উক্ত সংগঠন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিমু উক্ত সংগঠন, সাংগঠনিক সম্পাদক সাকের হোসেন সাইফুল ও সেচ্ছাসেবী সদস্যবৃন্দ। তরুণদের এমন মহতী কাজের প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।