amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাতারে শেখ রাসেল দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস দোহা কাতার

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৯, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ১৮ অক্টোবর  সন্ধ্যায় সন্ধ্যায় দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল দিবস উদযাপিত হয়। এই উপলক্ষ্যে নতুন প্রজন্মকে যুক্ত করে চিত্রাংকন ও রচনা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেলের জীবন নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা৷

শেখ রাসেল নিয়ে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান ও প্রথম সচিব মাহদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ের কাজ করেছেন দূতালয় প্রধান তনময় ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।