amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাতার বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১১, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে বাংলাদেশি মূলধারার গণমাধ্যম কর্মীদের বৃহৎ ঐক্যবদ্ধ প্লাটফর্ম কাতার বাংলা প্রেসক্লাব আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন ও বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী উপস্থিতিতে ও সমন্বয়কারী মামুনুর রশীদ মামুনের তত্ত্বাবধানে রাজধানী দোহার নাজমা শালিমার প্যালেস হোটেলে ১০ ই নভেম্বর বৃহস্পতিবার নতুন এই কমিটি ঘোষনা করা হয়।

এতে যথাক্রমে পূনরায় আর টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশ সভাপতি,৭১ টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী সিনিয়র সহসভাপতি,নিউজ টোয়েন্টিফোর টিভির কাতার প্রতিনিধি মামুনুর রশীদ সহসভাপতি,বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক,জি টিভির কাতার প্রতিনিধি এম,এ সালাম যুগ্ম সাধারণ সম্পাদক,ডিবিসি নিউজের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী সাংগঠনিক সম্পাদক,যমুনা টিভির কাতার প্রতিনিধি আবু হানিফ রানা প্রচার ও অর্থ বিষয় সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের সব খবরাখবর আরো দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।