amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচার ছুরিকাঘাতে হাবিবুল বাশার মুন্না (৩৬) নামে এক যুবককে খুন করা হয়েছেন। আহত হয়েছেন তার আপন দুই ভাই সানজিদ (৩০) ও মোরসালিন (৩২)।

০২ অক্টোবর রোববার বিকাল ৫ টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বর্তমানে মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত মোরসালিন ও নিহতের মামা ও আব্দুস সালাম জানিয়েছেন, নিহতের চাচা পলাশ ও তার দুই ছেলে পুলক ও শামীম তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। নিহতের চাচার সঙ্গে বিরোধের জেরে দুপক্ষের ঝগড়া হয়। একপর্যায় পলাশ ও তার ছেলে পুলক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করেন তাদের। পরে আহত হাবিবুল বাশার মুন্নার ঢামেকে মৃত্যু হয়।

কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ ঢামেক মর্গে রয়েছে। আহত দুই ভাই সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।