amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে নিটারে শুরু হচ্ছে নিটার ইন্টার ভার্সিটি ডিবেটিং কম্পিটিশন।

ক্যাম্পাস প্রতিনিধি, নিটার::
জুলাই ২৭, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সক্রেটিস বলেছিলেন—‘অ্যান আনএক্সামিনড লাইফ ইজ নট ওরথ লিভিং।’ আর বিতর্ক স্বীয় বিশ্বাসকে পরীক্ষা-নিরীক্ষা করতে শেখায়। অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়। উপলব্ধি, নিরীক্ষণ ক্ষমতা এবং বিচক্ষণতার দীর্ঘস্থায়ী পরিবর্তনের লক্ষ্যে হলেও আমাদের দেশের বহুযুগ ধরে বিতর্ক প্রতিযোগিতা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত সাভারের নয়ারহাটে অবস্থিত ইন্সটিটিউট – ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার ডিবেটিং সোসাইটি (নিটার ডি. এস) প্রথমবারের মতো আগামি ২৮ এবং ২৯ জুন আয়োজন করেছে “নিটার আইভি ২০২৩”।

“এগ্রেশন অর রিডেম্পশন? দ্য ওয়্যার টু এন্ড অল ওয়্যারস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ টি টীম ডিবেটিং-এ অংশ নিবে। ঢাবি, কুয়েট, চবি, রাবি সহ দেশের বিখ্যাত সব ডিবেটিং ক্লাব প্রতিযোগী হিসেবে থাকছেন। জাজিং-এ থাকছেন ১৪ জনের সংখ্যাবিশিষ্ট এডজ্যুক্যাটরি প্যানেল, ৪ জনের সংখ্যাবিশিষ্ট ইক্যুইটি প্যানেল, ৩০ জন ইনডিপেনডেন্ট এডজ্যুডিক্যাটরস। অর্গানাইজিং এর দায়িত্বে থাকছেন ১৪জন টাইম কিপার, ১৫ জন রুম ম্যানেজার, ১৫ জন একমোডেশন ভলেন্টিয়ার৷ ৩ জন থাকছেন ট্যাবিউলেশন টীমে, ইভেন্ট ডিরেক্টরস থাকছেন ৫ জন, অভিভাবক এবং শিক্ষক থাকছেন ১৯ জন।

আয়োজনে আরো নিপুণতা আনতে ফুড পার্টনার হিসেবে থাকছে “DEKKO FOODS LIMITED”, অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে “Export Import Bank of Bangladesh-EXIM bank., অফিশিয়াল লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে “Dutch Bangla Bank Ltd.”, অফিশিয়াল প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “The Business Standard”! ২৯ জুলাই অনুষ্ঠিত হবে সেরেমোনিয়াল প্রোগ্রাম। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট- ক্রেস্ট(চ্যাম্পিয়ন), টীম ট্রফি চ্যাম্পিয়ন, ক্রেস্ট (রানার্স আপ), টীম ট্রফি রানার আপ, ডিবেটর অফ দ্য ফাইনাল এবং ডিবেটরস অফ দ্য টুর্ণামেন্ট।

সর্বোপরি, আগামি ২৮ জুলাই সকাল আট ঘটিকায় নিটার আইভি প্রোগ্রামটির সূচনা এবং ২৯ জুলাই বিকাল ৪টায় প্রোগ্রাম শেষ ঘোষণা করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার প্রয়াস জানিয়েছেন নিটার ডিবেটিং সোসাইটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।