amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুরআন সুন্নাহর আলোয় আলোকিত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রিয় রাসূল (দ.) এই পৃথিবীর বুকে শুভাগমন করে জমিনকে করেছেন পবিত্র ও বিশুদ্ধতায় ভরপুর। আইয়্যামে জাহেলিয়তের চরম অন্ধকার যুগে সততা, ন্যায়পরায়ণতা ও ইনসাফ ভুলে যাওয়া মানুষদের মাঝে এনে দিয়েছেন সৌহার্দ্য-সম্প্রীতি, উদারতা-সহমর্মিতা, মানবতা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত। প্রিয় নবী (দ.) এর রেখে যাওয়া পথ হলো সিরাতুল মোস্তাকিম। যে পথে রয়েছে অনন্ত নিয়ামতের ভাণ্ডার। নবী (দ.) এর অনুকরণ-অনুসরণ ও ভালোবাসার পথ ধরে যারা অনন্য মর্যদায় উপবিষ্ট হয়েছেন তাঁদের মধ্যে স্মরণকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.)। শেষ যুুগে এসে মানুষকে শরীয়তের জ্ঞান বিতরণের পাশাপাশি এমন এক তরিক্বত প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রিয় রাসুল (দ.) এর বাতেনী নূরের মাধ্যমে অভ্যন্তরীণ আত্মশুদ্ধি করে একজন সাধারণ মানুষকে আলোকিত মানুষে পরিণত করেন।

১৯ জানুয়ারি শুক্রবার বাদে জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়ার মোর্শেদে আজম এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন সরকার ছালেহী সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর মুহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ প্রমূখ।

সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।

সম্মেলন শেষে প্রধান অতিথি প্রিয় নবীজির উসিলায় এবং খলিফায়ে রাসূল (দ.) এর এখলাসের সাদকায় দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।