বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি শালিমার ইস্তানবুল রেস্টুরেন্টে বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ ও ফেনী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাতারে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকট শাহজাহান সাজু, ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম , বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, সেচ্ছা সেবকলীগের সভাপতি আবুল কাশেম সরকার, সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ বাতেন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া,সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি এমদাদ হোসেন, কাতার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শিপন,সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক ইএম আকাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর উল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহানে আলম, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির রিপন, শ্রম বিষয়ক সম্পাদক রাজেশ পাল, আপ্যায়ন সম্পাদক অনুপম পাল প্রমুখ।

