amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য সংকট মোকাবিলায় সরকার সফল হবে -খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১১, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোভিড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়। মহামারি সময়ের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান খাদ্য সংকট মোকাবিলায়ও সফল হবেন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যৎ কৌশল প্রণয়নের ওপরও সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।

 (১১ অক্টোবর) মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তার অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিউনেশিয়ার তিউনিসে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইসলামিক অর্গানাইজেশন অব ফুড সিকিউরিটি-আইওএফএস’র পঞ্চম সাধারণ সম্মেলনের শেষ দিনে ‘কান্ট্রি ডিবেটে’ অংশ নিয়ে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আইওএফএস’র সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, করোনাপরবর্তী পরিস্থিতি এবং বর্তমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আইওএফএস মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। কৃষি ও খাদ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে আরও বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।