amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খামারিদের দক্ষ করতে ব্রাকের প্রশিক্ষণ

মোহাম্মদ ইয়াছিন
জানুয়ারি ২৬, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

২০০ জন খামারি নিয়ে প্রশিক্ষণ মাঠ পর্যায়ে গাভী পালনকারীদের দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন বিষয়ে প্রশিক্ষণ দিল ব্র্যাক
দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি সম্পর্কে মাঠ পর্যায়ের গাভী পালনকারীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক।
গত ২৫ তারিখ বিকাল ৫টা থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধামারখীল স্কুল মাঠে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার প্রায় ২০০ জন গাভী পালনকারী ও খামারি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার নিবেদিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ নামজুল হোসেন।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনা ও সঠিক সময়ে কৃত্রিম প্রজনন নিশ্চিত করা গেলে গাভীর দুগ্ধ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। পাশাপাশি রোগবালাই কমে এবং খামারির আর্থিক লাভও বাড়ে। তারা গাভীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা, কৃত্রিম প্রজননের সময় নির্বাচন এবং উন্নত জাতের বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণহাট ইউনিয়নের এআই এসপি মোঃ ইয়াছিন। সঞ্চালনায় তিনি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ব্র্যাকের এ ধরনের প্রশিক্ষণ খামারিদের মাঝে সচেতনতা সৃষ্টি করছে এবং তারা ধীরে ধীরে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন করতে আগ্রহী হচ্ছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গাভী পালনের অনেক অজানা তথ্য জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাদের খামার ব্যবস্থাপনায় কাজে লাগবে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের আয় বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।