amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খেটে খাওয়া দিনমজুরদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিল নটরডেমিয়ান সোসাইটি অব জবি

জবি প্রতিনিধি:
এপ্রিল ১৬, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি। ইদের আনন্দ ছড়িয়ে দিতে শনিবার (১৫ এপ্রিল) বুড়িগঙ্গা নদীর মাঝি, রিক্সাচালক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের লুঙ্গি উপহার দেওয় হয়।

‘আসুন এই রমজানে ১ টাকায় হাসি ছড়াই’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যরা। এসময় উপহার পেয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা।

জবিস্থ নটর ডেমিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা এন. আই আহমেদ সৈকত জানান, “সবার সহযোগিতার গত ২ সপ্তাহে ইফতার বিতরণের পর আজ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আগামীতেও এধরণের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।