amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গলায় ফাঁস ববি ছাত্রীর; দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার

মোশাহিদ আনছারী
জানুয়ারি ১৭, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার। বুধবার রাতে তাঁর লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নেয় এই শিক্ষার্থী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে ভিসি স্যার সহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। লাশ পরিবারকে বুঝিয়ে দেবার বিষয়টি প্রক্রিয়াধীন।

মৃত বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভিতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।