amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ববি কেন্দ্রে ‘খ’ ইউনিটে উপস্থিতির হার ৯৮.১০ শতাংশ

ববি প্রতিনিধি::
মে ২০, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ববি) ‘খ’ ইউনিটের, মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিলো ৯৮.১০ শতাংশ।

আজ শনিবার (২০ মে) সকাল ১২টা থেকে ১ টা পর্যন্ত একযোগে ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজও খবর নেন।

পরীক্ষা চলাকালীন সময়ে প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন , ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিএনসিসি, রোবার স্কাউটসহ সকলে আমাদের সাথে কাজ করতেছে।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।।আশাবাদী ভবিষ্যতে তারা আমাদের সাথে একনিষ্ঠভাবে কাজ করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৫৮৬ জন। মোট উপস্থিত ছিলো ৩৫১৮ জন এবং উপস্থিতির হার ছিলো ৯৮.১০ শতাংশ। অনুপস্থিত ছিলো ৬৮ জন।বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা শেষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনো রকম সমস্যা হয়নি। পরীক্ষার প্রশ্ন ভালোই হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।